হার্ট বা হূিপণ্ডকে সুস্থ রাখতে কেনা চায়। আর এই হার্ট সুস্থ রাখতে মানুষের কত না চেষ্টা। বিশেষজ্ঞগণ হার্টের সুরক্ষার জন্য ডায়েট ও এক্সারসাইজের পাশাপাশি নিয়মিত লোডোজ এসপিরিন সেবনকে গুরুত্ব দিয়ে থাকেন। যারা নিয়মিত ব্যায়াম করেন এবং চর্বিযুক্ত খাবার পরিহার বা কম আহার করেন তাদের হার্টের ঝুঁকি কম থাকে। একই সঙ্গে যাদের বয়স ৫০-এর কোঠায় এবং হূদরোগ, উচ্চ রক্তচাপের ঝুঁকি রয়েছে তাদের ব্যায়াম ও খাবার নিয়ন্ত্রণের পাশাপাশি প্রতিদিন ৬০ থেকে ৭৫ মিলিগ্রাম এসপিরিন সেবনে হার্ট অ্যাটাকের ঝুঁকি উল্লেখযোগ্য রকম হ্রাস পায়। তবে দীর্ঘদিন এসপিরিন সেবনের ক্ষেত্রে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নেয়া উচিত।
