ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ১০০ জন নারীর জন্য ২০ লাখ টাকা সমমানের ফুল ফ্রি কোর্স স্কলারশিপ ঘোষণা করেছে। এর আওতায় ১০০ জন নারী পাবেন সম্পূর্ণ বিনামূল্যে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ও আউটসোর্সিং প্রশিক্ষণের সুযোগ। এর মধ্যে ৫০ জন সরাসরি ও ৫০ জন অনলাইনে ঘরে বসে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। এখানে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্সে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, ফ্ল্যাশ এবং ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি, পিএইচপি বেসিক, ওয়ার্ডপ্রেস, জুমলা প্রভৃতি শেখানো হবে। চার মাস মেয়াদি কোর্স শেষে প্রতিটি শিক্ষার্থীকে আউটসোর্সিং কাজের পদ্ধতি বিস্তারিতভাবে শেখানো হবে। জব প্লেসেমেন্টের সুবিধাও রয়েছে। বাংলাদেশে বসবাসরত ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারের মৌলিক বিষয়ে জ্ঞানসম্পন্ন যেকোনো নারী আবেদন করতে পারবেন। www.creativeit-inst.com ওয়েবসাইটে অথবা ক্রিয়েটিভ আইটির অফিসে সশরীরে হাজির হয়ে ফরম পূরণ করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর।
ফোন: ০১৬১৪১৩৪৪২৪, ০১১৯৩০৯৪৫৪৫।
