ইরাকের রাজধানী বাগদাদে মার্কেট লক্ষ্য করে পৃথক বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। বাগদাদের উত্তরে শিয়া অধ্যুষিত সাবা-আল বৌর এলাকায় বোমায় মারা গেছে ১৬ জন। অন্তত ৪০ জন এতে আহত হয়েছে। কারণ ওই এলাকাতে সেসময় ক্রেতাদের ভিড় ছিল প্রচুর। -খবর বিবিসির।
এদিকে বাগদাদের দক্ষিণে সুন্নি অধ্যুষিত ডোরা এলাকা্য় বোমা বিস্ফোরণে নিহত হয়েছে সাতজন। গত কয়েকমাস ধরে ইরাকে গোষ্ঠীগত সহিংসতা অনেক বেড়েছে। ২০০৮ সালের পর থেকে সহিংসতার হার এখন শীর্ষে। জাতিসংঘের মতে এ বছরই ইরাকে সহিংসতায় নিহত হয়েছে ৫ হাজার মানুষ। এর মধ্যে শুধুমাত্র আগস্টেই মারা গেছে ৮০০ জন।
