ব্যবসায় সংগঠন
মো: কবির হোসেন (সুজন)প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
গতকালের পর
১১.প্রত্যক্ষ সেবা কী ?
উত্তর: গ্রাহকের প্রয়োজন পূরণে সামর্থ এমন কোন কাজ,সুবিধা বাপ্তিকে প্রত্যক্ষ সেবা বলা হয়।
১২. সামাজিক ব্যবসায় কী ?
উত্তর: যে ব্যবসা গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেয় কিন্তু মুনাফা অর্জন মুখ্য উদ্দেশ্য না হলেও সমাজের কল্যাণ এবং দারিদ্র দূরীকরণ মুখ্য উদ্দেশ্য সেই ব্যবসাকে সামাজিক ব্যবসা বলা হয়।
অধ্যায়: ব্যবসায় পরিবেশ
১৩. পরিবেশ কী ?
উত্তর: যে পারিপার্শ্বিকতায় মানুষ বেঁচে থাকে ও জীবন ধারণ করে তাকেই পরিবেশ বলে।
১৪. ব্যবসায় পরিবেশ কী ?
উত্তর: যে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক পরিবেশের অধীনে একটা এলাকার বা অঞ্চলের ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে।
১৫. মানুষ আজন্ম কোনটি ধারা প্রভাবিত হয় ?
উত্তর: মানুষ আজন্ম পরিবেশ ধারা প্রভাবিত হয়।
১৬. প্রাকৃতিক পরিবেশ কী ?
উত্তর: কোন দেশের ভূ- প্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, নদ-নদী, প্রাকৃতিক সম্পদ, দেশীয় অবস্থান ও দেশের আয়তন ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।
১৭. অর্থনৈতিক পরিবেশ কী ?
উত্তর: সঞ্চয়, বিনিয়োগ, মূলধন, অর্থ ও ঋণ ব্যবস্থা, অর্থনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠান, মানব সম্পদ ইত্যাদির উপর ভিত্তি করে কোন দেশে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।
১৮. সামাজিক পরিবেশ কী ?
উত্তর: কোন সমাজের বা জাতির মানুষের সংখ্যা, তাদের ধর্ম, বিশ্বাস, চিন্তাধারা, শিক্ষা-সংস্কৃতি, রীতি নীতি ও সমাজ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান মিলিয়ে যে পারিপার্শ্বিকতা গড়ে উঠে তাকেই সামাজিক পরিবেশ বলে।
১৯. রাজনৈতিক পরিবেশ ?
উত্তর: দেশের সার্বভৌমত্ব , সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি ও নীতিমালা, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্ত্মা ভাবনা আইন শৃঙ্খলা পরিস্থিতি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে।
২০. প্রযুক্তিগত পরিবেশ কী ?
উত্তর: বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে সৃষ্ট পরিবেশকে প্রযুক্তিগত পরিবেশ বলে।
২২. আইনগত পরিবেশ কী ?
উত্তর: বাণিজ্যিক, শিল্প, পরিবেশ সংক্রান্ত, ভোক্তা অধিকার সংরক্ষণ সহ বিভিন্ন ধরনের আইনের সন্মিলনে যে পরিবেশ গড়ে উঠে তাকে আইনগত পরিবেশ বলে।
২৩.ব্যবসায়ের সামাজিক দায়িত্ব কী ?
উত্তর: কোন ব্যবসায় প্রতিষ্ঠান আইনগতভাবে করতে বাধ্য এসম দায়িত্ব বাদে সমাজের বিভিন্ন পক্ষ
যেমন: ক্রেতা-ভোক্তা, সরবরাহকারী, নিজস্ব ব্যবসায়ী সম্প্রদায়, প্রতিবেশি, সরকার প্রভৃতি পক্ষের প্রতি যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলে।
২৪. সাংস্কৃতিক পরিবেশ কী ?
উত্তর: কোন এলাকার লোকজনের দৃষ্টিভঙ্গি, চিন্তা-ভাবনার ধরণ, নীতি-নৈতিকতা, পছন্দ-অপছন্দ, রুচিবোধ ইত্যাদির সমন্বয় যে পরিবেশ গড়ে উঠে তাকে সাংস্কৃতিক পরিবেশ বলে।
২৫. ধর্মীয় পরিবেশ কী ?
উত্তর: ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় অনুশাসন ও আচার আচরণ থেকে কোন সমাজের অভ্যন্ত্মরে যে পারিপার্শ্বিকতার সৃষ্টি হয় তাকে ধর্মীয় পরিবেশ বলে।
বাংলা প্রথমপত্র
মোস্তাফিজুর রহমান লিটন
সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
অর্ধাঙ্গী
ক.‘শমস-উল-ওলামা’ অর্থ কী? ১
খ.‘স্বামীর’ স্থলে ‘অর্ধাঙ্গ’ শব্দটি প্রচলিত হওয়ার সুবিধা বর্ণনা
করো। ২
প্রশ্নের ‘ক’-এর উত্তর
শমস-উল-ওলামা অর্থ জ্ঞানীদের মধ্যে সূর্য।
প্রশ্নের ‘খ’-এর উত্তর
স্বামীর’ স্থলে ‘অর্ধাঙ্গ’ শব্দটি প্রচলিত হলে নারীরা নিজেদেরকে দাসী না ভেবে অর্ধাঙ্গী ভাবতে পারবে এবং মানসিক দাসত্ব থেকে বেরিয়ে এসে নিজেদের গুরুত্বপূর্ণ অবস্থান সম্পর্কে সচেতন হবে।
শরীরের প্রতিটি অঙ্গই যেমন মূল্যবান, সমাজে নারী-পুরুষও তেমনই। পুরুষ যদি নারীর প্রভু হয় তাহলে উন্নয়নের গতি স্থবির হয়ে পড়ে। একটি শরীরের সুস্থতার জন্যে প্রতিটি অঙ্গই মূল্যবান। এ কারণে ‘স্বামী বা প্রভু’ শব্দটির পরিবর্তে ‘অর্ধাঙ্গ’ শব্দটি প্রচলিত হওয়া উচিত। তাহলে নারীরা নিজেদেরকে দাসী না ভেবে অর্ধাঙ্গী ভাবতে পারবে এবং মানসিক দাসত্ব থেকে বেরিয়ে এসে নিজেদের গুরুত্বপূর্ণ অবস্থান সম্পর্কে সচেতন হবে।
ক.অবরোধ প্রথা কী? ১
খ.নারীর প্রতি পুরুষের কোন দৃষ্টিভঙ্গি ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে প্রবন্ধকার সমালোচনা করেন? বর্ণনা করো। ২
প্রশ্নের ‘ক’-এর উত্তর
অবরোধ প্রথা হচ্ছে অন্তঃপুরে লোকচক্ষুর আড়ালে মেয়েদের আটক রাখার নিয়ম।
প্রশ্নের ‘খ’-এর উত্তর
নারীর প্রতি পুরুষের অসম্মানজনক দৃষ্টিভঙ্গিও যথাযথ সমালোচনা করেছেন প্রাবন্ধিক।
পুরুষরা নারীদেরকে পশ্চাদপদ করে রাখতে চায়। তারা মনে করে নারীরা চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকলে সংসারকর্মে একনিষ্ঠ থাকতে পারবে। সংসার করার জন্যে তাদের পুস্তকের শিক্ষার দরকার নেই। প্রবন্ধকার মনে করেন নারীদের শিক্ষার অধিকার আছে। তাদের মানসিক দাসত্বের প্রধান কারণ শিক্ষার অভাব।
