আফগানিস্তানের শান্তিপূর্ণ পুনর্গঠনে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। শুক্রবার আফগানিস্তানের রাষ্ট্রপতি হামিদ কারজাইয়ের সাথে এক আলোচনায় তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।— খবর সিনহুয়ার।
শি বলেন , আফগানিস্তানের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চীন সবসময় পাশে থাকবে। চীন ও আফগানিস্তান একটি যৌথ বিবৃতিতে বলেছে , চীন ও আফগানিস্তান রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও নিরাপত্তার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে। বিবৃতিতে আরো বলা হয়, আফগানিস্তানের উন্নয়নে কাজ করার জন্য চীনের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে উত্সাহিত করা হবে। হামিদ কারজাই পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে এখন চীনে অবস্থান করছেন।
