ঢাকাকে বাঁচাতে নদী ও জলাশয় রক্ষার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্টজন। শনিবার বুয়েট অডিটোরিয়ামে ‘অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালামনাই’ আয়োজিত সেমিনারে এ আহ্বান জানানো হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ। সূচনা বক্তব্য দেন অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালামনাই-এর প্রেসিডেন্ট প্রফেসর জামিলুর রেজা চৌধুরী। ঢাকার নদী ও জলাশয় অবৈধভাবে দখল, ভরাট ও দূষণ বিষয়ক প্রেজেন্টেশন প্রদর্শন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আবদুল মতিন।
প্রথম সেশনে ধন্যবাদ জানান সেমিনারের আহ্বায়ক ও অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালামনাই-এর পাবলিকেশন ও যোগাযোগ বিষয়ক পরিচালক স্থপতি কাজী এম আরিফ।
গবেষণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক স্থপিত কে এম আনসার হোসেন, বাপার যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবীব, বাংলাদেশ এনভায়রমেন্ট ল’ ইয়ারর্স অ্যাসোসিয়েশনের (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বুয়েটের প্রফেসর ড. মুজিবুর রহমান ও প্রফেসর ইশরাত ইসলাম।
অনুষ্ঠানে তিন সেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি ড. আবু সাঈদ এম আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানাসের সভাপতি ড. গোলাম রহমান ও ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার বাংলাদেশের (আইইবি) সভাপতি ড. শামীম জেড বসুনিয়া।
প্যানেল আলোচনায় অংশ নেন সেন্টার ফর আরবান স্টাডিজের (সিইউএস) চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। মুক্ত আলোচনায় মডারেটর ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। অনুষ্ঠানের সহযোগী আয়োজক-বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানাস ও বাংলাদেশ এনভায়রমেন্ট ল’ ইয়ারর্স অ্যাসোসিয়েশন (বেলা)।
