বেঙ্গল আর্ট লাউঞ্জঃ নেদারল্যান্ডের শিল্পী ক্যারেল রিখটার এর একক চিত্রকলা প্রদর্শনী, সন্ধ্যা ৬টায়, বেঙ্গল আর্ট লাউঞ্জ গুলশান। শিল্পিতঃ চলচ্চিত্রের মুকুটবিহীন সম্রাট ‘আনোয়ার হোসেন এর মহাপ্রয়াণে’ শ্রদ্ধা স্মরণ সভা ও আবৃত্তির অনুষ্ঠান, সকাল ১১টায়, এফডিসি’র প্রজেক্টশন হলে। ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদঃ রামু হামলার এক বছর অতিক্রান্তিতে আয়োজিত ‘সংহতি ও স্মরণ সভা’ বিকাল ৪টায়, টিএসসি’র স্বোপার্জিত স্বাধীনতা প্রাঙ্গণে। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রঃ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা এ এম শহীদ ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, সকাল ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
