ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। আগামী ৩০ মে থেকে শুরু হচ্ছে এবারের আসর। এ উপলক্ষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শুক্রবার সামনে আনলো বিশ্বকাপ ২০১৯ এর থিম সং। নতুন গায়ক লরিন ও পরিচিত ব্রিটিশ ব্য্যান্ড রুডিমেন্টালের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এ গানটি। পুরো টুর্নামেন্টে মাঠে ও শহরজুড়ে বিশ্বকাপে সব ইভেন্টে বাজবে এই গান।
এবারের বিশ্বকাপের আয়োজক দশ ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপের উদ্বোধন করবে ইংল্য্যান্ড। এবার রাউন্ড-রবিন ফর্ম্যাটে হবে বিশ্বকাপের ম্যাচ। প্রতি দলকে খেলতে হবে ৯টি করে ম্যাচ। তার মানে সবাইকে খেলতে হবে সবার সঙ্গে। সেখান থেকে সেরা চার দল খেলবে সেমিফাইনালে। ১৪ জুলাই হবে ফাইনাল।
আরও পড়ুন: বাগেরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৬
একমাস ১৫ দিনের এই টুর্নামেন্টে খেলা হবে মোট ৪৮টি ম্যাচ। গত বছরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবার আবার সব ঝড়-ঝাপটা কাটিয়ে বিশ্বকাপের দাবিদার হয়ে উঠেছে।
প্রসঙ্গত, বিশ্বকাপের ইতিহাস সব থেকে সফল দল এই অস্ট্রেলিয়া। পাঁচটি বিশ্বকাপ ট্রফি রয়েছে তাদের দখলে। ভারত সেখানে জিতেছে দুটি বিশ্বকাপ। ১৯৮৩তে কপিল দেবের ভারতের পর ২০১১তে ভারতকে আবার বিশ্বকাপ এনে দিয়েছিল এমএস ধোনির দল। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদাম্পটনের রোজ বোলে ৫ জুন।
ইত্তেফাক/বিএএফ
