জাহিদ, জিমি, পিন্টু এবং কামরুজ্জামান রানাকে শোকজ করেছে হকি ফেডারেশন। এশিয়া কাপ হকির ব্যর্থতা অনুসন্ধান চলাকালীন এই চার খেলোয়াড় কেন তদন্ত চলাকালীন তারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন, বিনা অনুমতিতে হকি স্টেডিয়ামের মাঠে সংবাদ সম্মেলন করায় তাদের শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ। জিমি, জাহিদ, পিন্টু এবং রানাকে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। গত শনিবার শোকজ চিঠি ইস্যু হয়। তবে জিমি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি কোনো চিঠি পাননি।
