সংসদে তত্ত্বাবধায়কের বিল আনুন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২২:১২
আগামী চারদিনের মধ্যে জাতীয় সংসদে তত্ত্বাবধায়কের বিল আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। অন্যথায় ২৫ অক্টোবরের পর আন্দোলনে দেশে যে পরিস্থিতির সৃষ্টি হবে তার দায় বর্তমান প্রধানমন্ত্রীকেই নিতে হবে। সোমবার জাতীয় প্রেসক্লাবে জিয়া নাগরিক ফোরাম (জিনাফ) ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘গণতন্ত্র সার্বভৌমত্ব ও ইসলাম রক্ষায় গণআন্দোলনের বিকল্প নেই এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি মো. ইব্রাহীম চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আব্দুস সালাম, আবু নাসের মোহাম্মদ রাহমাতুল্লাহ প্রমুখ।