এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান ও হিসাববিজ্ঞান প্রথমপত্র

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ১৭:৪৪
জীববিজ্ঞান ১মপত্র (জীববিজ্ঞান) অলোক কুমার মিস্ত্রী,বন্যপ্রাণী গবেষক (প্রভাষক),জীববিজ্ঞান বিভাগ প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান ১ম পত্রের অধ্যায় ঃ ১ কোষ ও এর গঠন (Cell & It’s Structure) - থেকে সৃজনশীল প্রশ্নোত্তর উপস্থাপন করব, নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং এর আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও। *** (গাজী আজমল -০১) একছাত্র বিজ্ঞান মেলায় গিয়ে একটি প্রজেক্ট দেখল, প্যাঁচানো লোহার সিঁড়ির মতো একটি গঠন। সে এ সম্বন্ধে জানতে চাইলে, প্রজেক্টে অংশগ্রহণকারী কিছু ছাত্র এই গঠনটি DNA গঠন বলে তাকে বিস্তারিত বুঝিয়ে দিল। (ক) ক্রোমোজোম কী ? ১ (খ) নিউক্লিওসাইড বলতে কী বুঝ ? ২ (গ) পেন্টোজ সুগারের উপর ভিত্তি করে নিউক্লিক এসিড কত প্রকার ব্যাখ্যা কর। ৩ (ঘ) উদ্দীপকে আলোচিত গঠনটি DNA এর গঠন- তোমার যুক্তিতে বিশ্লেষণ কর। ৪ (ক) উত্তর ঃ ক্রোমোজোম ঃ কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতাসম্পন্ন, রংধারণকারী নিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত যে সব সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ বংশগতিয় উপাদান, পরিব্যক্তি (Mutation), প্রকরণ (Variation),বিবর্তন (Evuliation) প্রভৃতি কাজে মুখ্য ভূমিকা পালন করে এরাই হলো ক্রোমোজোম (Cromosome)। তবে এরা কখনও কখনও নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমেও থাকতে পারে। (খ) উত্তর ঃ নিউক্লিওসাইড ঃ নিউক্লিক এসিডের উপ-একক বা মনোমারকে নিউক্লিওটাইড বলে। প্রতিটি নিউক্লিওটাইড কয়েকটি অংশের সমন্বয়ে গঠিত,যথা ঃ ১. একটি নাইট্রোজেনযুক্ত বেস ( কার্বণ ও নাইট্রোজেন অণুর হেটারোসাইক্লিক রিং), ২. একটি পেন্টোজ সুগার (রিং আকারে একটি পাঁচ কার্বন বিশিষ্ট সুগার) এবং ৩. একটি ফসফেট গ্রুপ। নিউক্লিওটাইডে অবস্থিত নাইট্রোজেন বেস এবং শর্করার বৈশিষ্ট্যের ভিত্তিতে নিউক্লিক এসিড দুই ধরনের। যথা ঃ- ক) DNA খ) (RNA)। (গ) উত্তর ঃ নিউক্লিক এসিডে বিদ্যমান পেন্টোজ সুগার রাইবোজ না ডি- অক্সিরাইবোজ তার উপর ভিত্তি করে নিউক্লিক এসিড দুই প্রকার। যথা ঃ (ক) ডি-অক্সিরাইবোজ নিউক্লিক এসিড (DNA) খ) রাইবোজ নিউক্লিক এসিড (RNA)। DNA তে ডি-অক্সিরাইবোজ নামক পেন্টোজ সুগার থাকে যে কারণে এ ধরনের নিউক্লিক এসিডের নাম ডি-অক্সিরাইবোজ নিউক্লিক এসিড। অপরদিকে, RNA তে রাইবোজ নামক পেন্টোজ সুগার থাকে যে কারণে এ ধরনের নিউক্লিক এসিডকে বলা হয় রাইবোজ নিউক্লিক এসিড। DNA তে ৪ প্রকার নিউক্লিওটাইড পাওয়া যায়। যথা ঃ ১) অ্যাডেনিন (Adenin), ২) গুয়ানিন(Guanine), ৩) সাইটোসিন (Cytosine) ৪) থাইমিন (Thymine)। আবার RNA তে ৪ প্রকার নিউক্লিওটাইড পাওয়া যায়। যথা ঃ ১) অ্যাডেনিন (Adenin), ২) গুয়ানিন (Guanine), ৩) সাইটোসিন (Cytosine) , ৪) ইউরাসিল (Uracil)। (ঘ) উত্তর ঃ উদ্দীপকে উল্লেখিত রাসায়নিক পদার্থ DNA। কোষ বিজ্ঞানী জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রীক(১৯৫৩ খ্রীঃ) উন্নত ধরনের X-Ray বিচ্ছুরণ চিত্রের দ্বারা এর ডাবল হেলিক্স মডেল উপস্থাপন করেন। নিম্নে বিজ্ঞানীদ্বয়ের প্রদত্ত DNA গঠনের ডাবল ক্র মডেলটি বিশ্লেষণ করা হলো ঃ ১. দুটি বিপরীতমুখী পলিনিউক্লিওটাইড সূত্র পরস্পরের সাথে লোহার সিঁড়ির মতো ডানদিকে প্যাঁচানো আকৃতি ধারণ করে। এ সিঁড়ি দুই দিকের হাতল নির্মিত হয় ডি- অকি্ররাইবোজ সুগার (S) ও ফসফেট (P) এর পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে এবং ধাপগুলো দুটি নাইট্রোজেন বেস (A=T, C=G) দিয়ে গঠিত। ২.একটি নিউক্লিওটাইডের সুগারের ৫ম কার্বন অণুর সাথে ফসফেট যুক্ত থাকলে অপর নিউক্লিওটাইডের সুগার ৩য় কার্বন অণুর সাথে ফসফেট যুক্ত হয়। নাইট্রোজেন বেসটি সবসময় সুগারের ১ম কার্বনের সাথে যুক্ত থাকে। ৩. সিঁড়ির মতো সূত্রদুটি একটি কাল্পনিক অক্ষকে ঘিরে থাকে। সূত্রদুটি পরস্পরের সমান্তরালে কিন্তু বিপরীতমুখী হয়ে অবস্থান করে। ৪. বেসগুলো হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। কাজেই সিঁড়ির বাইরের দিকে থাকে ফসফেট এবং ভেতরের দিকে নাইট্রোজেন বেস। একটি গুয়ানিন অপর সূত্রের সাইটোসিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয় (G=C) এবং একটি সূত্রের অ্যাডেনিন অপর সূত্রের থাইমিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ড দিয়ে সংযুক্ত থাকে (A=T)। ৫.হেলিকে্রর ব্যাস ২০। দৈর্ঘ্য বিভিন্ন হতে পারে। ৬. একটি পূর্ণাঙ্গ প্যাঁচ প্রতি ৩৪ দূরত্বে সম্পন্ন হয়। প্যাঁচটি হয় ডান দিক থেকে বাম দিকে। দশ নিউক্লিওটাইড জোড়ের পর একেকটি প্যাঁচ সম্পন্ন হয়। প্রতিটি প্যাঁচে থাকে প্রায় ২৫টি হাইড্রোজেন বন্ড।৭. বেস জোড়গুলো পরস্পর থেকে ২.৪ দূরত্বে অবস্থিত। নিচে Fig ঃ DNA অণুর ডাবল হেলিক্র। (Textbook এর চিত্র অঙ্কন করাহলো) হিসাববিজ্ঞান (১মপত্র) কামরুল হাসান দীপু প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ গ্রীনফিল্ড কলেজ, মিরপুর ১.লুকা ডি প্যাসিওলি কী ছিলেন? ক.চিকিত্সক খ.বৈজ্ঞানিক গ.দার্শনিক ঘ.জ্যোতির্বিদ ২.হিসাবরক্ষণের মাধ্যমে একজন ব্যবসায়ী সাধারণত কয়টি সুবিধা পেয়ে থাকে? ক.চারটি খ.পাঁচটি গ.ছয়টি ঘ.সাতটি ৩.হিমু জাবেদা তৈরির পর খতিয়ান তৈরি করেন। খতিয়ানে প্রতিটি হিসাবখাতের জন্য থাকে— ক.পৃথক বই খ.পৃথক ওজন গ.পৃথক শিরোনাম ঘ.পৃথক পদ্ধতি ৪.সমাজে সর্বস্তরে বিস্তৃত হিসাববিজ্ঞানের — ক.কর্মক্ষেত্র খ.কর্মক্ষেত্র ও আওতা গ.আওতা ঘ.বিষয়বস্তু ৫.কখন পৃথিবীর বিভিন্ন দেশে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা শুরু হয়? ক.একাদশ শতাব্দিতে খ.দ্বাদশ শতাব্দিতে গ.সপ্তদশ শতাব্দিতে ঘ.পঞ্চদশ শতাব্দিতে ৬. পেশাজীবীদের আয় নিরূপণ ও তদানুযায়ী আয়কর নির্ধারণের কোনটি প্রয়োজন? ক.হিসাব রাখা খ.আইনজীবী নিয়োগ করা গ.নিরীক্ষক নিয়োগ করা ঘ.ব্যাংকে হিসাব খোলা ৭.নগদ ও বাকিতে লেনদেন শুরু হয়— i.বিনিময় প্রথা প্রচলনের মাধ্যমে ii.মুদ্রা প্রচলনের মাধ্যমে iii.আধুনিক যুগে নিচের কোনটি সঠিক? ক.i খ.ii গ.iii ঘ.i ও ii ৮.প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময় শেষে জানতে চায়— i. লেনদেনের প্রমাণ পত্র ii.আর্থিক বিবরণী iii.আর্থিক ফলাফল নিচের কোনটি সঠিক? ক.i খ.iiগ.iiiঘ.i ও ii ৯.মানুষকে আত্মবিশ্বাসী ও নির্ভরশীল হিসেবে গড়ে তোলে— i.অধিক মিতব্যয়িতা ii.আর্থিক স্বচ্ছলতা iii.হিসাব সচেতনতা নিচের কোনটি সঠিক? ক.i খ.iiগ.iiiঘ.i, ii ও iii ** নিচের উদ্দীপকটি পড় এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও: জনাব হালিমে নিকট পাওনা ৫,০০০ টাকা পূর্ণ নিষ্পত্তিতে ৪,৯০০ টাকার একটি চেক পেয়ে তা তত্ক্ষণাত্ ব্যাংকে জমা দেওয়া হলো। পরবর্তীতে চেকটি প্রত্যাখ্যাত হলো ১০.জনাব হালিমের উপর্যুক্ত লেনদেনে বাট্টার ধরণ হবে i.প্রাপ্ত ii. প্রদত্ত iiiকারবারি নিচের কোনটি সঠিক? ক.i খ.iiগ.iiiঘ.i ও ii ১১.উপর্যুক্ত প্রত্যাখ্যাত চেক দ্বারা কোন হিসাবটি প্রভাবিত হবে? ক.পাওনাদার খ.বিক্রয় গ.দেনাদার ঘ নগদান উত্তর :১গ, ২গ, ৩গ, ৪খ, ৫ঘ ,৬ক,৭খ,৮গ,৯গ,১০খ,১১গ আপনার মতামত জানাতে ফোন করুন০১৭১৪৭০৫৭২৭ অথবা ই-মেইল anushilon.ittefaq10 @gmail.com