চিগুম্বুরার বিশ্বরেকর্ড

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ২১:৪০
এলটন চিগুম্বুরা কাল যেটা করলেন, সেটাকে দেশের পক্ষে প্রতিশোধ বলে ভাবতে পারেন। আগের দিন তার স্বদেশী সিকান্দার রাজার এক ওভারে ৩২ রান নিয়ে লিস্ট-এ ম্যাচের রেকর্ডে নাম লিখিয়েছিলেন তামিম ইকবাল। সেই তামিমকে কাল চার নম্বর থেকে পাঁচ নম্বরে ঠেলে দিয়ে বিশ্বরেকর্ড করা এক ওভারের মালিক হয়ে গেলেন এলটন চিগুম্বুরা। আলাউদ্দিন বাবুর ৯ বলের ওভারে ৩৯ রান তুলে যে কোনো ধরনের একদিনের ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান তোলার বিশ্বরেকর্ড করে ফেললেন চিগুম্বুরা; হল্যান্ডের বিপক্ষে হার্শেল গিবসের করা ৩৬ রানের ওভারকে দুই নম্বরে ঠেলে দিলেন এই জিম্বাবুইয়ান। আলাউদ্দিন বাবুর করা ঐতিহাসিক সেই ওভারটি ছিল শেখ জামালের ইনিংসের শেষ ওভার। ওভারের প্রথম বৈধ ডেলিভারিটা দেয়ার আগেই একটি নো বল ও একটি ওয়াইড করে ফেললেন আলাউদিন বাবু। প্রথম নো বলে ৫ রান, পরে ফ্রি হিটের বলে ওয়াইড হওয়াতে ওভারের প্রথম বৈধ বলটিও ছিল ফ্রি হি; সেখানেও ৬! মানে এক বলেই ১৩ রান। এরপর আরও তিনটি ছয় মারলেন চিগুম্বুরা ওভারের তৃতীয়, পঞ্চম ও শেষ বলে। দ্বিতীয় বলে ছিল ৪ রান। আর ষষ্ঠ বলটি করতে গিয়ে আরও একবার ওয়াইড করলেন বাবু। মানে সবমিলিয়ে ৩৯ রান। এক ওভারে সর্বোচ্চ রান রান ব্যাটসম্যান বোলার ম্যাচ সাল ৩৯ এলটন চিগুম্বুরা আলাউদ্দিন বাবু শেখ জামাল-আবাহনী ২০১৩ ৩৬ হার্শেল গিবস ফন বাঙ্গে দক্ষিণ আফ্রিকা-হল্যান্ড ২০০৭ ৩৫ রাইফি গোমেজ রবি তেজা হায়দরাবাদ-কেরালা ২০১০ ৩৪ ভিভ রিচার্ডস ডেভিড গ্রাভেনি সমারসেট-গ্লস্টারশায়ার ১৯৭৭ ৩৪ সৌরভ গাঙ্গুলী সুখবিন্দর সিং ভারত সিনিয়র-ভারত ‘বি’ ২০০১ ৩৩ তামিম ইকবাল সিকান্দার রাজা ব্রাদার্স-কলাবাগান অ্যাকাডেমি ২০১৩