বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের চট্টগ্রাম বিভাগীয় পর্ব শুরু

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ২১:৪৪
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলা গতকাল মঙ্গলবার থেকে স্থানীয় এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন প্রশিক্ষণ মাঠে শুরু হয়েছে। এগারটি জেলার চ্যাম্পিয়ন দলগুলো এতে নকআউট পদ্ধতিতে অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে উভয় গ্রুপে তিনটি করে ৬টি খেলার নিষ্পত্তি হয়। বঙ্গমাতা ফুটবলের প্রথম খেলায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উত্তর বিজয়করা সরকারি স্কুল ২-০ গোলে খাগড়াছড়ির ঠাকুরছড়া সরকারি স্কুলকে, দ্বিতীয় খেলায় কক্সবাজারের শাপলাপুর সরকারি স্কুল টাইব্রেকারে ৫-৪ গোলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাছী সরকারি স্কুলকে এবং তৃতীয় খেলায় নোয়াখালীর বাবুপুর সরকারি স্কুল ৪-২ গোলে চাঁদপুরের মধুপুর সরকারি স্কুলকে পরাজিত করে।