মার্সেল রিফ্রেজারেটর জুনিয়র কুস্তি গতকাল হ্যান্ডবল মাঠে শুরু হয়েছে। ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেনীতে স্বর্ণ পদক লাভ করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মোস্তফা। এই ইভেন্টে রৌপ্য পদক পান ঢাকা জেলা ক্রীড়া সংস্থার রাসেল। ব্রোঞ্জ জয় করেন রংপুর জেলা ক্রীড়া সংস্থার আক্তারুজ্জামান।
মেয়েদের ৫৯ কেজি ওজন শ্রেনীতে স্বর্ণ পদক লাভ করেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থার রিমী সরকার। রৌপ্য পদক পান রুনা খাতুন।
