আইসিটি মন্ত্রণালয় ও মাইক্রোসফটের সেমিনার

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২০:১৩
সুশাসন নিশ্চিত করা গেলে স্বচ্ছতা ও জবাবাদিহিতাও নিশ্চিত হবে। আর জবাবদিহিতার মধ্য দিয়ে সুদৃঢ় হয় গণতন্ত্রের ভিত। তাই তথ্যপ্রযুক্তির এ বিপ্লবের সময় সুশাসনের জন্য তথ্য ও প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় ও মাইক্রোসফট আয়োজিত ‘অফিস কম্পিউটিং ফর এনহ্যান্সিং প্রোডাক্টিভিটি’ শীর্ষক সেমিনারে আলোচকবৃন্দ এ অভিমত ব্যক্ত করেন। বিসিসি’র বাংলা গভনেট ও ইনফো সরকার প্রকল্প দুটি বাস্তবায়িত হলে এ উদ্দেশ্য সাধিত হবে বলে আলোচকবৃন্দ মনে করেন। সূচনা পর্বে আলোচনায় অংশ নেন আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব কামাল উদ্দিন আহমেদ, যুগ্মসচিব সুসান্ত কুমার সাহা, সিসিএ (কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটি)’র কন্ট্রোলার জিএম ফখরুদ্দিন চৌধুরী, বিসিসি’র পরিচালক (সিস্টেম) জাভেদ আলী সরকার। সেমিনারের বক্তা ছিলেন তথ্যপ্রযুক্তি বিষয়ক বক্তা সুমুদু সেকারেজ। সেমিনারে দুই শতাধিক কর্মকর্তা অংশ নেন।