কাউখালীতে দুঃস্থ কল্যাণ সংস্থার উঠান বৈঠক

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২০:৫৬
কাউখালীতে গত বুধবার দুঃস্থ কল্যাণ সংস্থার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে সভাপতিত্ব করেন দুঃস্থ কল্যাণ সংস্থার কাউখালীর ব্যবস্থাপক শাহ আলম নসু। বক্তব্য রাখেন দুঃস্থ কল্যাণ সংস্থার পরিচালক এম, এ ফিরোজ রব্বানী, প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, শিরিন বেগম, নাজমুন্নাহার, শাহনাজ পারভীন, শারমিন আক্তার, মাকসুদা বেগম, নাসরিন জাহান, মাহিনুর বেগম, নাসমুন নাহার প্রমুখ। সভায় বক্তারা বলেন, আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সাইকেল মার্কায় ভোট দিয়ে দক্ষিণাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।