বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গতকাল শুক্রবার সমাপ্ত আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল টুর্নামেন্টে ছাত্রদের বিভাগে ও জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্রীদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে।
স্বাগতিক বাকৃবি ছাত্রদের হ্যান্ডবলের ফাইনালে ২২-১৩ গোলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (যবিপ্রবি) হারিয়ে এ কৃতিত্ব দেখায়। অপরদিকে ছাত্রীদের ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয় ২৩-৭ গোলে যবিপ্রবিকে পরাজিত করে।
