ওয়ালটন-ডিআরইউ ক্রিকেট

মাছরাঙা টিভি কোয়ার্টার ফাইনালে

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২১:২২
মাছরাঙা টিভি ওয়ালটন-ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গতকাল শুক্রবার মাছরাঙা টিভি (৩৯/০) পাচ উইকেটে দৈনিক জনকণ্ঠকে (৩৭/৪) হারিয়ে প্রথম দল হিসেবে কোয়াটার ফাইনালে ওঠে। ম্যান অব দ্য ম্যাচ হন জয়ী দলের রাকিব। কালকের অন্য খেলাগুলোয় জিতেছে এটিএন নিউজ, ইনডিপেনডেন্ট টিভি এবং এনটিভি। এটিএন নিউজ (৫৭/৩) দুই উইকেটে হারিয়েছে দৈনিক অর্থনীতি প্রতিদিনকে (৫৬/২)।ইনডিপেনডেন্ট টিভি (৬৮/৩) পনর রানে দৈনিক মানবজমিনকে (৫৩/৩) হারায়। ম্যান অব দ্য ম্যাচ হন জয়ী দলের নীলাদ্রী। দিনের শেষ ম্যাচে এনটিভি (৮২/১) চার উইকেটে দৈনিক ইনকিলাবকে (৮০/০) পরাজিত করে।