কিছু নতুনত্ব নিয়ে চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ৭ম ও ৮ম রাউন্ডের সময়সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। নতুনত্ব হল, এই দুই রাউন্ডের জন্য কোন রিজার্ভ ডে রাখা হয়নি। কোন কারণে কোন ম্যাচ অনুষ্ঠিত না হলে পরদিন ম্যাচ অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে সেই ভেন্যুতে পরের দিনের নির্ধারিত খেলা একদিন পিছিয়ে এর পরদিন অনুষ্ঠিত হবে।
জাতীয় দলের ক্রিকেটারদের অনুপস্থিতিতে প্রিমিয়ার লিগের ৭ম রাউন্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সাত অক্টোবর থেকে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকেএসপির তিন নম্বর মাঠ, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এরপর ৮ম রাউন্ডের ম্যাচগুলো শুরু হবে ১১ ও ১২ অক্টোবর।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সময়সূচি
৭ম রাউন্ড
৭ অক্টোবর
ভিক্টোরিয়া - মোহামেডান (বিকেএসপি-৩), গাজী ট্যাংক - আবাহনী (ফতুল্লা), প্রাইম ব্যাংক - শেখ জামাল (বগুড়া)
৮ অক্টোবর
প্রাইম দোলেশ্বর - খেলাঘর (বগুড়া), সিসিএস - ব্রাদার্স (ফতুল্লা), কলাবাগান ক্রীড়াচক্র - কলাবাগান ক্রিকেট একাডেমি (বিকেএসপি-৩)
৮ম রাউন্ড
১১ অক্টোবর
ভিক্টোরিয়া - আবাহনী (বিকেএসপি-৩), গাজী ট্যাংক - শেখ জামাল (বগুড়া), প্রাইম ব্যাংক - কলাবাগান ক্রিকেট একাডেমি (ফতুল্লা)
১২ অক্টোবর
মোহামেডান - খেলাঘর (ফতুল্লা), প্রাইম দোলেশ্বর - ব্রাদার্স (বিকেএসপি), সিসিএস - কলাবাগান ক্রীড়াচক্র (বগুড়া)
