আসামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২৮

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২১:৩৫
ভারতে সড়ক দুর্ঘটনায় ১৩ শিশুসহ ২৮ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো ২০ জন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে এই দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে। বারপেতা জেলার পুলিশ জানিয়েছে ১০ চাকার মালবাহী একটি ট্রাকের সঙ্গে দুটি মিনিভ্যানের সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটে। স্থানটি আসামের রাজধানী গৌহাটি থেকে ১শ’ মাইল পশ্চিমে অবস্থিত। মিনিভ্যান দুটি শ্রমিকদের বহন করছিল। শ্রমিকদের অনেকের সঙ্গে তাদের শিশুসন্তানও ছিল। এই শ্রমিকেরা স্থানীয় একটি ইটখলায় কাজ করতো। আর মালবাহী ট্রাকটি পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছিল।