৪র্থ সিআইও সামিট অনুষ্ঠিত

আপডেট : ০৫ অক্টোবর ২০১৩, ১৯:২৫
ইউবিএম ইন্ডিয়া ও দেশিয় ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আইস্টেশন লিমিটেডের যৌথ আয়োজনে এবং সিটিও ফোরাম বাংলাদেশের সহযোগিতায় গত ৪ অক্টোবর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ সিআইও সামিট ২০১৩-এর ৪র্থ সংস্করণ। এতে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ব্যবহারকারী সরকারি, বেসরকারি, আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি বিষয়ক ঊর্ধ্বতন পেশাজীবীরা তাদের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়ন ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রযুক্তিবিদদের সাথে তাদের অভিজ্ঞতা ও জ্ঞানের বিনিময়ের মাধ্যমে কী কী উপায়ে নিজ প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তির অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে পারেন, তা আলোচনা করেন। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি সচিব এনআই খান এবং বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. কায়কোবাদ। সভাপতিত্ব করেন সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি এবং এনসিসি ব্যাংকের সিটিও তপন কান্তি সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউবিএম ইন্ডিয়ার সহযোগী প্রকাশক ও প্রকল্প পরিচালক আনিস আহমেদ।