আসুস টাইচি ১৩.৩” আল্ট্রাবুক

আপডেট : ০৫ অক্টোবর ২০১৩, ১৯:২৬
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুস টাইচি৩১ মডেলের ডুয়াল স্ক্রিন আল্ট্রাবুক। নোটবুক এবং ট্যাবলেট পিসির হাইব্রিড আল্ট্রাবুকটিতে আছে ১৩.৩” ডুয়াল ডিসপ্লে, যার সামনের ডিসপ্লেটি নন-টাচ আইপিএস প্রযুক্তির ও অন্য পাশের ডিসপ্লেটি মাল্টি-টাচ। একে নোটবুক, ট্যাবলেট, মিরর এবং ডুয়াল স্ক্রিন—এই ৪টি মোডে ব্যবহার করা যায়। ১.৫৬ কেজি ওজনের এই আল্ট্রাবুকে রয়েছে ১.৮ গিগাহার্জ ইন্টেল কোরআই৫ প্রসেসর, ৪ জিবি র্যাম, ১২৮ জিবি এসএসডি হার্ডডিস্ক, বিল্ট-ইন গ্রাফিক্স। মূল্য ১,৩৫,০০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯৪২, ৯১৮৩২৯১।