বিসিবির নির্বাচনের জন্য যে সব প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যাচাইবাছাই শেষে গতকাল নির্বাচন কমিশন তালিকা প্রকাশ করেছে। মনোনয়নপত্র জমা দেবার দিনে নির্বাচন কমিশন জানিয়েছিল তারা একটি মনোনয়নপত্রে কাটাকাটি পেয়েছে। কিন্তু গতকাল নির্বাচন কমিশন জানিয়েছে সব কয়টি মনোনয়নপত্র সঠিকভাবে পূরণ হয়েছে। তাদের দেওয়া তথ্যমতে, তিন কাটাগরিতে মোট মনোনয়নপত্র জমা পড়েছে ৩৮টি।
জেলা ও বিভাগীয় কাউন্সিলরদের নিয়ে এক নম্বর কাটাগরিতে পদ আছে ১০টি। এখানে মনোনয়ন জমা পড়েছে ১৪টি। এর মধ্যে সাতটি বিভাগীয় কাউন্সিলর পরিচালক পদে নির্বাচিত হয়ে যাচ্ছেন; যদি তারা মনোনয়নপত্র প্রত্যাহার না করেন। নির্বাচিত হতে যাওয়া পরিচালকরা হলেন চট্টগ্রামের আকরাম খান, আ জ ম নাছির উদ্দিন, বরিশালের এম এ আউয়াল ভুলু, সিলেটের শফিউল আলম চৌধুরী নাদের, রংপুর থেকে আনোয়ারুল ইসলাম, খুলনা থেকে শেখ সোহেল, যশোরের কাজী ইনাম আহমেদ।
কঠোর লড়াই হতে পারে রাজশাহীতে। এখানে একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বী চার জন—রাফিউস সামস প্যাডি, ইমতিয়াজ আহমদ কিসলু, সাইফুল আলম স্বপন। এই চার প্রার্থীর মধ্যে তিন জন প্রত্যাহার না করলে ভাগ্য নির্ধারণ হবে ১০ অক্টোবরের নির্বাচনে।
দুই নম্বর ক্যাটেগরিতে রয়েছে ঢাকার ক্লাবগুলো। এখানে পরিচালক পদ ১২টি, মনোনয়ন জমা পড়েছে ২১টি।
তিন নম্বর ক্যাটেগরিতে পদ একটি, মননোয়ান জমা দিয়েছেন তিন জন। তারা হলেন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও গাজী আশরাফ হোসেন লিপু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দেবব্রত পাল।
