এটিএন নিউজ, ইনডিপেনডেন্ট টিভি, জি টিভি, এন টিভি, বৈশাখী টিভি, আলোকিত বাংলাদেশ ও চ্যানেল আই ওয়ালটন-ডিআরইউ ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠেছে। আজ রবিবার দলগুলো শেষ আটের খেলায় অংশ নিবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজনে ও আরবি গ্রুপের পৃষ্ঠপোষকতায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এ টুর্নামেন্ট ।
গতকাল শনিবারের খেলাগুলোয় এটিএন নিউজ (৪৭/৩) তিন উইকেটে দৈনিক সকালের খবরকে (৪৬/৪), ইনডিপেনডেন্ট টিভি (৬৬/২) তিন রানে দৈনিক ইত্তেফাককে (৬৩/২), জিটিভি (৭১/৩) দুই উইকেটে দিগন্ত টিভিকে (৭০/৩), এনটিভি (২৩/০) পাঁচ উইকেটে বাংলাভিশন টিভিকে (২২/৫), বৈশাখী টিভি (৪০/২) তিন উইকেটে দৈনিক বর্তমানকে (৩৭/৩), আলোকিত বাংলাদেশ (৭৮/২) তিন উইকেটে ডেইলি স্টারকে (৭৫/২) এবং চ্যানেল আই ( ৭৪/২) এক রানে দৈনিক নয়াদিগন্তকে (৭৩/২) পরাজিত করে।
ম্যান অব দ্য ম্যাচ শিবলী (এটিএন নিউজ), নীলাদ্রী (ইনডিপেনডেন্ট), আলমগীর (দিগন্ত টিভি), রাশেদ (এনটিভি), জুয়েল (বৈশাখী টিভি), দিপক (আলোকিত বাংলাদেশ), চ্যানেল আই (নীলাদ্রী)।-প্রেস বিজ্ঞপ্তি
