কোচ লুডভিক ডি ক্রুইফিকের নেতৃত্বে গতকাল ভোরে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ফুটবল দল ইরাকের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে। তারই স্বদেশি রেনে কেস্তারকে প্রধান কোচের দায়িত্ব দিয়ে দলকে ইরাকে পাঠানো হয়েছে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের গ্রুপ পর্বের বাছাই খেলতে। ক্রুইফ খুঁজে বের করবেন, এই দলের ভালো-মন্দ দিকগুলো।
ক্রুইফ জানিয়েছেন, যুব ফুটবল দলে কিছু ভালো মানের খেলোয়াড় আছেন, যারা ইউরোপে খেলার যোগ্যতা রাখেন। ক্রুইফ হারাতে দিতে চান না উঠতিদের। যারা দৃষ্টি কেড়েছেন তাদের নিয়েই একটা পরিকল্পনা করছেন তিনি। এই মুহূর্তে প্রাথমিক পরীক্ষাটা দিতে হবে ইরাকে। সেখানে অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের বাছাইয়ে কঠিন পরীক্ষাই দিতে হবে বাংলাদেশকে। কারণ প্রতিপক্ষের নাম কুয়েত, পাকিস্তান, ইরাক। সি গ্রুপে এই তিন দলকে মোকাবিলা করাটা কঠিনই বলা যায়। নয় গ্রুপ থেকে নয়টি দল এবং সেরা রানার্সআপ ছয়টি দল যাবে চূড়ান্ত পর্বে। সাথে স্বাগতিক মিয়ানমার খেলবে সরাসরি। ৮ অক্টোবর স্বাগতিক ইরাক, ১০ অক্টোবর কুয়েত এবং ১২ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচ বাংলাদেশের।
