ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম প্রস্তুতি ম্যাচ জিতলো বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। গত শনিবার সফরকারীরা (৫০ ওভারে ২৪২/৫) ১১১ রানে হারায় গ্রেনাডা অনূর্ধ্ব ১৯ দলকে (৪৪.৩ ওভারে ১৩১ অলআউট)। বাংলাদেশের হয়ে মোসাদ্দেক হোসেন ৭৬ ও জসিম উদ্দিন ৬৫ রান করেন।