বার্জার পেইন্টস ৩৯তম জাতীয় এ দাবায় চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিবকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেয়া হয়েছে। বন ও পরিবেশ মন্ত্রী ডঃ হাছান মাহমুদ চৌধুরী গতকাল বিকালে জাতীয় দাবাড়ুদের হাতে পুরস্কার তুলে দেন। রানার-আপ গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান চল্লিশ হাজার টাকা, আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর তেইশ হাজার টাকা, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরেশদ ত্রিশ হাজার টাকা করে অর্থ পুরস্কার পেয়েছেন।
