আজকের অনুষ্ঠান

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ২১:৪৬
বাংলাদেশ বেতার :বিশ্ব শিশু দিবসের উদ্বোধনী অনুষ্ঠান, সকাল সাড়ে ৯টা, ওসমানী স্মৃতি মিলনায়তন। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ : শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে অনূর্ধ্ব ১৬ দাবা প্রতিযোগিতা, জাতীয় ক্রীড়া পরিষদ, দাবা ফেডারেশন হল। টিআইবি : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল : সুশাসনের অগ্রগতি, সমস্যা উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ, সকাল ১১টা, বিয়াম মিলনায়তন। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ : বিশ্ব শিশু দিবস উপলক্ষে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, বিকাল সাড়ে ৪টা, ২২/১, তোপখানা রোড, ঢাকা। বাংলাদেশ জাতীয় জাদুঘর : ‘বাংলাদেশে আর্কাইভস ও নথি ব্যবস্থাপনা এবং জাতীয় উন্নয়নে ভূমিকা’ শীর্ষক কর্মশালার উদ্বোধন, সকাল ১০টা, কবি সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় জাদুঘর। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি : অধ্যাপক মাহফুজা খানম ও ব্যারিস্টার শফিক আহমেদ ট্রাস্ট ফান্ড লেকচার, বিকাল ৪টা, সোসাইটির মিলনায়তন।