ওয়েবসাইট তৈরি করতে প্রথমেই প্রয়োজন হবে এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাংগুয়েজটি শেখার জন্যই বুকবিডি রচিত এইচটিএমএল ৫ বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। বইটিতে ওয়েবপেজ লে-আউট ডিজাইন, অসংখ্য ছোট ছোট প্রোগ্রামের ব্যবহার, ওয়েবপেজে অডিও-ভিডিও’র ব্যাবহার, ফর্মের মাধ্যমে ইউজার কন্ট্রোল, এইচটিএমএল পেজ ভ্যালিডেশন, ওয়েবপেজে স্পেশাল ক্যারেক্টারের ব্যবহার, এইচটিএমএল ফ্রেমওয়ার্ক প্রভৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এইচটিএমএল ৫-এর পাশাপাশি এইচটিএমএল ৪ নিয়েও আলোচনা করা হয়েছে বইটিতে। বইয়ে রয়েছে বিভিন্ন বাস্তব প্রজেক্টের উদাহরণ। বইয়ের সাথে বিনামূল্যে রয়েছে একটি সিডি, যাতে প্রজেক্টগুলো দেওয়া আছে। বইটি ডাউনলোড করা যাবে www.bookbd.info ঠিকানা থেকে।
