আগামী ১০ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। তিনটি ক্যাটেগরিতে ২৩ পরিচালক পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রাথমিকভাবে ১৯ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখন চারটি পদে নির্বাচন হবে আগামী বৃহস্পতিবার।
মনোনয়নপত্র জমা দিয়েও গতকাল তা প্রত্যাহার করে নিয়েছেন সম্মিলিত পরিষদের সভাপতি প্রার্থী সংসদ সদস্য এবং বর্তমান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, আহমেদ সাজ্জাদুল আলম ববি, ইসমাইল হায়দার মল্লিকসহ নয় মনোনয়ন জমাদানকারি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন লুত্ফর রহমান বাদল।
সম্মিলিত পরিষদের প্রার্থীরা জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক হয়ে বিসিবিতে আসবেন বলে মনে করা হচ্ছে।
লড়াই করতে হবে ঢাকা বিভাগের তিন প্রার্থীকে। কারণ এখানে একটি পদের জন্য লড়ছেন ঢাকা ক্লাব সমিতির সভাপতি মুন্সিগঞ্জের কাউন্সিল মঞ্জুর কাদের, দেশের অভিষেক টেষ্ট অধিনায়ক মানিকগঞ্জের কাউন্সিলর নাঈমুর রহমান দুর্জয় এবং জামালপুরের মির্জা জিল্লুর রহমান।
ঢাকা বিভাগ ছাড়াও রাজশাহী ও তিন নম্বর ক্যাটাগরিতে নির্বাচন হবে। খেলোয়াড়দের এই তিন নম্বর ক্যাটাগরিতে একটি পদের জন্য লড়বেন দুই সাবেক জাতীয় দল অধিনায়ক। তিন প্রার্থীর মধ্যে দেবব্রত পাল নাম প্রত্যাহার করে নিলেও লড়াইয়ে আছেন গাজী আশরাফ হোসেন লিপু এবং খালেদ মাহমুদ সুজন। এই দু’জন কাউকে ছাড়ছেন না।
রাজশাহীতে ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা (রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা) নাম প্রত্যাহার করায় প্রার্থী এখন তিনজন। এরা হলেন রাফিউস সামস প্যাডী, পাবনার সাইফুল আলম স্বপন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যারা
ক্লাব ক্যাটাগরি: এনায়েত হোসেন সিরাজ, আফজালুর হামন সিনহা, আহমেদ ইকবাল হাসান, মাহবুব আনাম, জালাল ইউনুস, লোকমান হোসেন, গাজী গোলাম মুর্তজা, হানিফ ভুঁইয়া, তানজিল চৌধুরী, নাজমুল করিম টিংকু, নজিব আহমেদ, শওকত আজীজ রাসেল।
সিলেট বিভাগ: শফিউল আলম নাদেল চৌধুরী।
চট্টগ্রাম বিভাগ: আকরাম খান ও আ জ ম নাছির।
খুলনা বিভাগ: কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল।
রংপুর বিভাগ: আনোয়ারুল ইসলাম।
বরিশাল বিভাগ: আউয়াল চৌধুরী ভুলু।
