সবার আগে ভোট

আপডেট : ০৭ অক্টোবর ২০১৩, ২১:৪৪
বিসিবির নির্বাচন ১০ অক্টোবর। কিন্তু তার আগেই ভোট দিয়েছেন মোজাফফর হোসেন পল্টু। তিনি গতকাল বিকালে জাতীয় ক্রীড়া পরিষদে গিয়ে নিজের ভোট দিয়ে আসেন। ঢাকা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব মোজাফফর হোসেন পল্টু আগামীকাল হজ্ব পালন করতে যাবেন। তার জন্য নির্বাচন কমিশন আগাম ভোট গ্রহণ করেছেন। ভোট দিয়ে পল্টুর খামটি সীলগালা করে নিজেদের নিরাপত্তায় রেখে দিয়েছে নির্বাচন কমিশন। তিনি ১৯৭২ থেকে ৭৭ সাল পর্যন্ত তত্কালীন ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।