বাংলাদেশ নৌবাহিনীর বাত্সরিক হ্যান্ডবল প্রতিযোগিতায় বানৌজা শহীদ মোয়াজ্জম দল চ্যাম্পিয়ন হয়েছে এবং বানৌজা তিতুমীর দল হয়েছে রানারআপ।
গতকাল কাপ্তাইস্থ নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জম-এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কমডোর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড কমডোর কাজী কামরুল হাসান, (এল), এনডিসি, পিএসসি, বিএন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর ২০১৩ হতে শুরু হওয়া ৯ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ১০টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত খেলায় বানৌজা শহীদ মোয়াজ্জম দল ১২-১০ গোলের ব্যবধানে বানৌজা তিতুমীর দলকে পরাজিত করে।
অনুষ্ঠানে চট্টগ্রাম নৌ অঞ্চলের সকল জাহাজ ও ঘাঁটির বিপুল সংখ্যক কর্মকর্তা ও নাবিক উপস্থিত ছিলেন।
