কুমিল্লার চান্দিনায় হাজী মিলন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার শেখ ছালেহ্ আহাম্মদ। নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টের বিভিন্ন উপজেলার ১৬টি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী খেলায় চান্দিনা মনু চেয়ারম্যান স্মৃতি একাদশ ৩-১ গোলে দেবিদ্বার একাদশকে পরাজিত করে।
