স্বাস্থ্য-শিক্ষা ক্ষেত্রে এমপিএইচ

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ১৯:০০
লক্ষ্য করুন:এইচএসসি পরীক্ষার পর ছাত্রছাত্রীদের সময়োপযোগী শিক্ষাগ্রহণের উপযুক্ত বিষয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানা অত্যাবশ্যক হয়ে পড়ে। সে জন্যে আমরা জানার কর্নারে তথ্যভিত্তিক এ বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। প্রতিষ্ঠা লগ্ন থেকেই অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন ফ্যাকাল্টি ও বিভাগ তথা বিষয় নির্বাচনে অনেকটাই বাস্তবমুখি সিদ্ধান্ত নিয়েছিল। অগ্রসরমান শিক্ষার সঙ্গে সঙ্গতি রেখে বিষয় নির্বাচনে চিন্তাশীল ছিল। চলমান বিশ্বে শিক্ষা পদ্ধতিতে এসেছে ব্যাপক পরিবর্তন। যে কারণে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা এখন অনেকটাই বাস্তবতার বাইরে। এই মুল্যায়ণের নিরিখেই অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় এমপিএইচ প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রাম শুরু করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি দেশের জনস্বাস্থ্য সচেতনতা ও জনসেবায় ইতিবাচক ভূমিকা পালন করে যাচ্ছে । বিজ্ঞান ও প্রযুক্তির সেবার অংশ হিসেবে ২০০৮ সালে এমপিএইচ প্রোগ্রাম চালু করা হয় । এক বছর মেয়াদী এই কোর্সটি ৪ সেমিস্টারে ৫২ ক্রেডিটের মাধ্যমে সম্পন্ন করতে হয়। এই কোর্সে ভর্তির যোগ্যতা হচ্ছে বিএসসি নার্সিং,এমবিবিএস অথবা সোস্যায়েল সাইন্স বিষয়ে স্নাতক পাস এবং ৪ বছর যে কোন এনজিও সংস্থায় জনস্বাস্থ্য সেবায় কাজ করার অভিজ্ঞতা।এই প্রোগ্রামের ক্লাসগুলো প্রতি শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত। প্রোগ্রামের উল্লেখযোগ্য শিক্ষকবৃন্দ হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলী আব্বাস খোরশেদ, বেসরকারী জনস্বাস্থ্য প্রতিষ্ঠান নিপসনের প্রফেসর শাহ আলম ভূঁইয়া, সরকারী জনস্বাস্থ্য প্রশিক্ষন কেন্দ্র নিপোর্টের ডা: আনিসুল আওয়াল ও প্রভাষক আরিফুজ্জামান খান। এই প্রোগ্রামে শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরে থেকেও বিশেষ করে নেপাল, মালদ্বীপ, ভুটানের অনেক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয় থেকে এই কোর্স সম্পন্ন করে থাকে। এমপিএইচ প্রোগ্রামের মেজর বিষয় গুলো হলো- হসপিটাল ম্যানেজমেন্ট, ইপিডিমোলজি, রিপ্রোডাকটিভ এন্ড চাইল্ড হেলথ, ডেন্টাল পাবলিক হেলথ এবং পাবলিক হেলথ নিউট্রিশন প্রমুখ। ৩য় সেমিস্টার শেষ হওয়ার পর ৪র্থ সেমিস্টারে শিক্ষার্থীদের আলাদা করে থিসিস ক্লাস করানো হয় । প্রতিটি ক্লাসে ইন্টারনেট থেকে বিভিন্ন বই গবেষণা করে রেফারেন্সসহ লেকচার সীট প্রদান করা হয় । এমপিএইচ প্রোগ্রামটি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের পান্থপথ ও উত্তরা ক্যাম্পাসে চালু রয়েছে । শ্রেণি কক্ষ গুলো পঠন পাঠনের আদর্শিক মান নিয়ন্ত্রিত । প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেয়া হয় । বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাসফর, বনভোজন, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন উদ্দীপনামূলক কর্ম গ্রহণ করা হয়। অধ্যয়নের এই বিষয়টি মূলত একটি কর্মমুখী বিষয়। এ বিষয়টি সম্পর্কে আরো জানতে ফোন করতে পারেন ০১৭১১-১৮২৮১৮/০১৫৫২-৩৬৯৫৬২ আপনার মতামত জানাতে ফোন করুন০১৭১৪৭০৫৭২৭ অথবা ই-মেইল [email protected]