ব্যাংকের জন্য ইন্টিগ্রেটেড সুপারভিশন চালু

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ১৯:১৮
ব্যাংকগুলোর অনসাইট ও অফসাইট সুপারভিশন জোরদার করতে ইন্টিগ্রেটেড সুপারভিশন সিস্টেম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ পদ্ধতির সুপারভিশনমূলক কার্যক্রমে আরো দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। যার ফলে ব্যাংকিং খাতে অপ্রীতিকর ঘটনা কমে আসবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের এ নতুন পদ্ধতির উদ্বোধন করেন গভর্নর ড. আতিউর রহমান। অনুষ্ঠানে গভর্নর বলেন, রাষ্ট্রীয় খাতের ব্যাংকগুলো সঠিক সময়ে তথ্য দিতে গাফলতি করছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকলে কেন্দ ীয় ব্যাংক থেকে কঠোর পদক্ষেপ নেয়া হবে। দেরিতে তথ্য ও উপাত্ত দেয়া ব্যাংকগুলোকে জরিমানা গুনতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. হাসান জামান, জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমি, অর্থনৈতিক উপদেষ্টা ড. আখতারুজ্জামান, ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, আবু হেনা মো. রাজি হাসান, নির্বাহী পরিচালক নওশাদ আলী চৌধুরী, শুভংকর সাহা, বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহী এবং বাংলাদেশ ব্যাংকের অফ সাইট ও অন সাইট সুপারভিশন বিভাগগুলোর মহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।