আফগানিস্তানে যৌথ অভিযানে একুশ তালেবান নিহত

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২০:৪৮
আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে যৌথ অভিযানে সোমবার ভোরে ২১ জন তালেবান নিহত এবং ৫ জন আহত হয়েছে—আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। গত ২৪ ঘন্টার যৌথ অভিযান সেনাবাহিনীর সহযোগিতায় আফগান ন্যাশনাল পুলিশ (এনএনপি) কুনার, কুন্দুজ, বাদাকসান, কান্দাহার, উরুজগান ও হেলমান্দ প্রদেশে অভিযান চালায়। এ অভিযানে আফগান পুলিশ বিভিন্ন জায়গায় পুঁতে রাখা ১৫টি ভিন্ন ভিন্ন ধরনের মাইন উদ্ধার করে। এ অভিযানে ১০ জন গ্রেফতার হয়েছে।