প্রযুক্তি বিশ্বে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানা ধরনের ঘটনা। কোথাও প্রদর্শিত হচ্ছে নতুন কোনো পণ্য, কোথাও নতুন কোনো প্রযুক্তি। প্রযুক্তি বিশ্বের সাম্প্রতিক সময়ের এই রকম কয়েকটি ছবি নিয়ে সাজানো হলো আজকের টেকফটো
ছবিতে হাস্যোজ্জ্বল যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তিনি হলেন সনির প্রেসিডেন্ট এব িসিইও কাজুও হিরাই। সনির নতুন স্মার্টফোন এক্সপেরিয়া জেড ওয়ানের সাথে নতুন নিয়ে আসা লেন্স ক্যামেরা যুক্ত করে ছবি তোলার চেষ্টা করছেন তিনি।
ভারতের বাজারেও স্যামসাং সম্প্রতি বিক্রি শুরু করেছে গ্যালাক্সি নোট ৩.০। আর এই ফোনটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন বলিউড তারকা পরিণীতা চোপড়া। ছবিতে নোট ৩.০ অবমুক্তির সময় দেখা যাচ্ছে পরিণীতাকে।
স্যামসাং, এলজি’র পর প্যানাসনিকও তৈরি করেছে ৪কে মানের আল্ট্রাএইচডি টেলিভিশন। ‘ভিয়েরা’ ব্র্যান্ড নামে এটি বাজারজাত শুরু করেছে তারা। সম্প্রতি একটি প্রদর্শনীতে ভিয়েরা ৪কে টেলিভিশনের সামনে দেখা যাচ্ছে কয়েকজন দর্শনার্থীকে।
ছবির মডেলের হাতে যে ঘড়ির মতো যন্ত্রটি দেখা যাচ্ছে, সেটি আসলে ঘড়ি নয়। এটি মূলত একটি পালস ওয়েভ সেন্সর। জাপানের ইলেকট্রনিক যন্ত্রাংশ নির্মাতা রোহম তৈরি করেছে এই সেন্সরটি। টোকিও’র একটি প্রদর্শনীতে দেখা যাচ্ছে মডেলকে।
