সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জেলা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছে সুলতানপুর ক্লাব। গতকাল অনুষ্ঠিত ফাইনালে সুলতানপুর ক্লাব টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে টাউন স্পোর্টিং ক্লাবকে।
ম্যাচের নির্ধারিত সময়ে দিপংকরের গোলে ২৫ মিনিট এগিয়ে ছিল সুলতানপুর। ৪১ মিনিটে পেনাল্টি থেকে সিদ্দিকের সমতা সূচক গোল টাউন স্পোর্টিং ক্লাবকে ম্যাচে ফেরালেও টাইব্রেকারে ভাগ্যের কাছে হেরে যায় দলটি। লিগ চ্যাম্পিয়নের আনন্দ করে সুলতানপুর ক্লাব।
