ব্রাভোর অন্যরকম জন্মদিন

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২১:৫৭
ভারতের তামিল সিনেমায় অভিনয় করলেন ওয়েষ্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ডোয়াইন ব্রাভো। তামিল সিনেমা ‘উলা’র একটি গান চিত্রায়নের মাধ্যমে সোমবার নিজের ৩০তম জন্মদিন কাটালেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। নিজের টুইটারে ব্রাভো লিখেছেন, ‘দিনটিতে সিনেমা শুরুর জন্য প্রস্তুতি নিই, জন্মদিন পালনের সব চেয়ে ভাল উপায়, ধন্যবাদ ইন্ডিয়া! লাইটস, ক্যামেরা, এ্যাকশন! চেন্নাইয়ের নবাগত চিত্র তারকা।’ রাজন মাধব পরিচালিত এবং তার ভাই সাজন মাধবের সঙ্গীতে এ গানটি সিনেমার প্রমোশনাল উদ্দেশ্যে ব্যবহূত হবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল চেন্নাই সুপার কিংসের একজন মুল খেলোয়ার হিসাবে চেন্নাইয়ে বেশ জনপ্রিয় ব্রাভো। একজন ভাল খেলোয়াড় ছাড়াও নাচের দক্ষতার জন্যও পরিচিত ব্রাভো। বাসস