প্রোটিয়াসরা একটি পরিপক্ক দল : ডোমিঙ্গো

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২১:৫৭
দীর্ঘদিন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিল দক্ষিণ আফ্রিকা। তারপরও প্রোটিয়াস কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন, ১৪ অক্টোবর শারজাতে শুরু হতে চলা পাকিস্তানের বিপক্ষে প্রথম টেষ্টের জন্য প্রস্তুত তার দল। টেষ্ট শুরুর আগে গতকাল মঙ্গলবার পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচ শুরু করে প্রোটিয়সরা। ম্যাচের প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকা পাঁচ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩৩২ রান। হাফসেঞ্চুরির মাইলফলক ছুঁয়েছেন চার প্রোটিয়াস ব্যাটসম্যান। ডোমিঙ্গো বলেন, ‘দলের ক্রিকেটাররা সবাই পরিপক্ক।’ দুই ম্যাচের টেষ্ট সিরিজের আগে প্রস্তুতির জন্য অত্যন্ত কম সময় পেলেও প্রোটিয়াসদের কোচ মনে করেন, এটা তার দলের জন্য দুশ্চিন্তার কোন কারণ নয়, ‘বেশ কিছুদিন যাবত তারা একসঙ্গে আছে এবং তাদের মধ্যে যোগাযোগটাও ভাল। এছাড়া দীর্ঘ দিন যাবত তারা একসঙ্গে খেলছে। আমি মনে করিনা এটা তাদের জন্য কোন বড় কোন সমস্যা হবে।’ টেষ্ট ক্রিকেট থেকে দীর্ঘ বিরতির পর শারজা ক্রিকেট স্টেডিয়ামে রোববার থেকে দীর্ঘ অনুশীলন করে প্রোটিয়াসরা। বাসস