হবিগঞ্জে জেলা প্রশাসক ফুটবল কাল শুরু

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২১:৩৬
হবিগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। এতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৮টি জেলা দল অংশ নেবে। তবে টুর্নামেন্টের কোন খেলা জেলা সদরের জালাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে না। খেলাগুলো বিভিন্ন উপজেলার ভেন্যুতে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে চুনারুঘাট উপজেলার রাজার বাজার খোয়াই মাঠে। এতে অংশ নেবে স্বাগতিক হবিগঞ্জ জেলা ও ব্রাহ্মণবাড়ীয়া জেলা। টুর্নামেন্ট সফল করতে গতকাল বুধবার সকালে শহরে একটি প্রচার র্যালি বের করা হয়। জালাল স্টেডিয়াম থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।