বিশেষ ক্ষমতা দেয়ার জন্য মাদুরোর অনুরোধ

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২১:৪৪
মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান শাট ডাউন নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা ও কংগ্রেসের প্রতিনিধি পরিষদের রিপাবলিকানপন্থী স্পীকার জন এ বোয়েনারের মধ্যে ফোনালাপে কোনো ফল হয়নি। ফলে শাট ডাউন সমস্যার সমাধান কবে হবে তা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। খবর নিউইউয়র্ক টাইমসের। গতকাল মঙ্গলবার সকালে ওবামা বোয়েনারকে ফোন করেছিলেন। তিনি বোয়েনারকে কোনো শর্ত ছাড়াই প্রতিনিধি পরিষদে ভোটাভুটির ব্যবস্থা করার আহবান জানিয়েছিলেন। এর আগে বোয়েনার ওবামাকে এই সংকট দূর করতে আলোচনার টেবিলে আসার জন্য ফোন করেছিলেন। এর প্রেক্ষিতে প্রতিনিধি পরিষদের রিপাবলিকানপন্থী সদস্যদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। কিভাবে এ সমস্যার সমাধান হবে কিংবা তাদের নতুন কি প্রস্তাব আছে সেই বিষয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে গতকাল স্থানীয় সময় বিকেলে ওবামার সাংবাদিকের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন নেয়ার কথা ছিল। ওবামা বোয়েনারকে বলেছেন, তিনি সমঝোতা করবেন, তবে এই শাট ডাউন থেকে মুক্তি লাভের পর। ওবামা স্বাস্থ্য সংস্কার এবং ব্যয় কমানো নিয়ে রিপাবলিকানদের সঙ্গে কথা বলতে আগ্রহী বলে জানিয়েছে হোয়াইট হাউস।