বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত পরিচালকদের অভিনন্দন জানিয়েছে বাফুফে। গতকাল বাফুফে জানিয়েছে, ফুটবল ফেডারেশন আশা প্রকাশ করছে ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত পরিচালকমণ্ডলীর সুযোগ্য নেতৃত্বে ও কর্মদক্ষতায় বাংলাদেশের ক্রিকেট উত্তরোত্তর সমৃদ্ধি ঘটবে এবং এদেশের অগ্রসরমান ক্রিকেট অতীতের ন্যায় মাথা তুলে দাঁড়াবে।
