বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস আজ

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২১:২৮
আজ শনিবার, বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস। নিরাময়যোগ্য আক্রান্ত মানুষ এবং তাদের পরিবারের জন্য বিশেষায়িত চিকিত্সা সেবা প্যালিয়েটিভ কেয়ার নামে পরিচিত, যা উন্নত দেশগুলোতে একটি নাগরিক অধিকার হিসাবে স্বীকৃত। প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে জনগণকে অবগত করতে সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার প্রতি বছরের ন্যায় এবারো বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস পালন করবে। এর অংশ হিসাবে আজ বেলা সাড়ে ১১ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডা. শহীদ মিলন অডিটোরিয়ামে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে।