ঝিনাইদহ বিসিকে আগুনে পুড়ল ঝুটের গুদাম

আপডেট : ১৯ মে ২০১৯, ০৯:০৫

ঝিনাইদহের বিসিক শিল্প নগরীতে একটি ঝুটের গুদাম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসেরকর্মীরা প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার রাত ৮টার দিকে আগুনের এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলিপ কুমার সরকার জানান, ওই গুদামের মালিক আব্দুল জলিল। ঢাকা থেকে ঝুট এনে জিনিং করে তুলা করে গুদামে মজুত রেখেছিল। রাত ৮টা ১০মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের  ৩টি ইউনিট। প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে রাত ১১টার দিকে আগুন নেভানো হয়। শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে তাদের ধারনা বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আরও পড়ুন: অ্যাপভিত্তিক প্রতিষ্ঠান পাঠাও-এর নতুন সেবা উঠাও

গুদামের মালিক আব্দুল জলিল দাবি করেন, আগুনে তার আনুমানিক ৩০ লাখ টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।

ইত্তেফাক/এমআরএম