আরজেএসসি’র সকল অনলাইন সেবা “ডিসিসিআই হেল্প ডেস্কে”

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ১৯:৪৯
ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সকল তথ্য ও সেবা সহজীকরণের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি)-এর মধ্যকার স্বাক্ষরিত সমঝোতা চুক্তির আলোকে ঢাকা চেম্বার “ডিসিসিআই হেল্প ডেস্ক” স্থাপন করেছে। এ হেল্প ডেস্কের আওতায় এর অনলাইন ভিত্তিক নিবন্ধন সেবা প্রদান করা হচ্ছে। আরজেএসসি সংক্রান্ত অনলাইনে কোম্পানির নামের ছাড়পত্র, কোম্পানি নিবন্ধন, রিটার্ন ফাইলিং, প্রত্যায়িত অনুলিপি, কোম্পানি অবসায়ন (বিলুপ্তিকরন), নিস্ক্রিয় কোম্পানির নাম কর্তন, প্রয়োজনীয় দলিলাদি সম্পর্কে তথ্য সংগ্রহসহ যে কোন সেবা হেল্প ডেস্ক থেকে পাওয়া যাবে।- প্রেস বিজ্ঞপ্তি