ভয়াবহ ভুল

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২১:৪৩
নিউজিল্যান্ড বোলারদের প্রাণ তখন ওষ্ঠাগত। গাজী আর রবিউল স্ট্রোকের ফুলঝুড়ি ছুটিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে। এমন সময় প্রথম ইনিংসেও বাজে বল করা সফরকারী স্পিনার একটা একটা লোভনীয় ফুলটস দিয়ে দিলেন সোহাগ গাজীকে। বলটা যে ক্যাচ হবে তা হয়তো স্বপ্নেও কল্পনা করেননি মার্টিন। ফেলে দিলেন সোহাগের ক্যাচ। ৬৫ রানে পাওয়া নতুন জীবন পাওয়া গাজী করলেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। বাংলাদেশও পেল ৩২ রানের লিড।