আগেরদিন ‘ফলোঅন মাক’-এর কথা ভুলেই গিয়েছিল বাংলাদেশ। চলমান চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে গতকাল নিউজিল্যান্ডের স্কোর পাড় করার সময় আর সেই ভুল হল না। কেন উইলিয়ামকে লং অনের উপর দিয়ে বিশাল ছয় মারার সাথে সাথেই সফরকারীদের স্কোর টপকে যায় বাংলাদেশ। আর সাথে সাথেই গ্যালারিতে থাকা দর্শকরা উল্লাসে মেতে ওঠে।