আরেকটি ‘নাসির-ম্যাজিক’

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২১:৪৪
প্রথম ইনিংসে বোলিংয়ে এসেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন নাসির। দ্বিতীয় ইনিংসেও একই কাজ করলেন। উইকেটের জন্য মরিয়া অধিনায়ক মুশফিকুর রহিম শুরুতেই আক্রমণে আনেন স্পিনারদের। এরপরও কাজ না হওয়ায় ডাক পড়ে নাসিরের। আর এসেই এলবিডব্লিউ আউটে সাজঘরে পাঠিয়ে দেন সফরকারী ওপেনার পিটার ফুলটনকে। আরেকটি নাসির ম্যাজিক দেখলো চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দর্শকরা।