নির্বাচিত কমিটির প্রথম সভা আজ

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২১:৪৪
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পর্ষদের নির্বাচন আগেই সম্পন্ন হয়ে গেছে। গতকাল সভাপতি নির্বাচন হয়েছে। এক দিনের ব্যবধানে বিসিবি আজ সকাল সাড়ে ১০টায় প্রথম সভায় বসতে যাচ্ছে। এর আগে এডহক কমিটি সভায় বসে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেবে। এরপর নির্বাচিত কমিটি সভায় বসবে। নিজেদের মধ্যে পরিচিতি পর্বের পর আইসিসির আগামী সভার বিষয়ে আলোচনা হবে। ১৬-১৮ অক্টোবর লন্ডনে আইসিসির সভা অনুষ্ঠিত হবে। সদস্যভুক্ত দেশগুলোর নির্বাচিত কমিটির সভাপতিরা অংশগ্রহণ করবেন। সেই সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিসিবির নবনির্বাচিত সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী বছর বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট হবে। এই টুর্নামেন্ট বাংলাদেশে আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তটি আইসিসির আগামী সভা থেকে আসবে। বিসিবির সভাপতি ১৬ অক্টোবর সকালে লন্ডন যাবেন।